সিরিয়া-সীমান্তবর্তী শহর মুক্ত করল ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i46009-সিরিয়া_সীমান্তবর্তী_শহর_মুক্ত_করল_ইরাক
ইরাকের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে থাকা আকাশাত শহর মুক্ত করেছে। শহরটি উদ্ধার অভিযানে ইরাকি বাহিনীকে সর্বাত্মক সহায়তা করে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। শহরটি ইউফ্রেটিস নদীর দক্ষিণে অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ০৭:৩৩ Asia/Dhaka
  • অভিযান শুরুর আগে আকাশাত শহরের বাইরে ইরাকি সেনাদের অবস্থান
    অভিযান শুরুর আগে আকাশাত শহরের বাইরে ইরাকি সেনাদের অবস্থান

ইরাকের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে থাকা আকাশাত শহর মুক্ত করেছে। শহরটি উদ্ধার অভিযানে ইরাকি বাহিনীকে সর্বাত্মক সহায়তা করে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। শহরটি ইউফ্রেটিস নদীর দক্ষিণে অবস্থিত।

দায়েশ সন্ত্রাসীদেরকে শহর থেকে হটাতে ইরাকি সেনারা আজ (রোববার) সকালে ত্রিমুখী হামলা চালায়। সামরিক অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ অভিযান চালানো হয়েছে। ওই এলাকার একটি মহাসড়ক ইরাকের রাজধানী বাগদাদ, প্রতিবেশী জর্দান ও সিরিয়াকে সংযুক্ত করেছে।

এর আগে হাশ্‌দ আশ-শাবি এক বিবৃতিতে জানিয়েছে, আকাশাত শহর মুক্ত করার অভিযানে খুব অল্প সময়ের মধ্যে প্রাথমিক সব লক্ষ্য অর্জিত হয়েছে। এ অভিযানে দু পক্ষের মধ্যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭