সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর অভিযানে নিহত হয়েছে ৮৫০ সন্ত্রাসী
https://parstoday.ir/bn/news/west_asia-i46251-সিরিয়ার_ইদলিবে_সরকারি_বাহিনীর_অভিযানে_নিহত_হয়েছে_৮৫০_সন্ত্রাসী
রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সাড়ে আটশ’ সদস্য নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৭ ০৭:৪৮ Asia/Dhaka
  • সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর অভিযানে নিহত হয়েছে ৮৫০ সন্ত্রাসী

রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সাড়ে আটশ’ সদস্য নিহত হয়েছে।

ইদলিবের যুদ্ধবিরতি অঞ্চলের বিরুদ্ধে চালানো সন্ত্রাসী হামলা প্রতিহতের লড়াইয়ে এসব দায়েশ সদস্য নিহত হয়। এ লড়াইয়ে সিরিয় বাহিনীকে বিমান সহায়তা যুগিয়েছে রুশ বিমান বাহিনী। এ ছাড়া, রুশ কমান্ডোরাও এতে অংশ নিয়েছে।

রুশ জেনারেল স্টাফ বলেছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শামস ও তার মিত্ররা এ হামলা চালিয়েছিল। এ গোষ্ঠী আগে আন-নুসরা ফ্রন্ট নামে  পরিচিত ছিল। হামা নগরীর উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলে সরকারি বাহিনীর ওপর এ হামলা চালানো হয়েছিল।

পাল্টা হামলায় সাড়ে আটশ সন্ত্রাসী নিহত হওয়া ছাড়াও সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১১টি ট্যাংক, ৪৬টি সাঁজোয়া ট্রাক, ২০টি মালবাহী ট্রাক, ৩৮ গোলাবারুদ সরবরাহ চৌকি, ৫টি মর্টার এবং ৩টি হামলার কাছে ব্যবহৃত গাড়িসহ ব্যাপক গোলাবারুদ ধ্বংস হয়েছে। অভিযানের রুশ কমান্ডো বাহিনীর তিন সেনা আহত হয়েছে বলে জানানো হয়েছে।

দেইর আয-যোরে সরকারি বাহিনীর সাফল্য নস্যাৎ করার জন্য  এ হামলা চালানো হয়েছে বলে রুশ সামরিক বাহিনী জানায়।#

পার্সটুডে/মূসা রেজা/২১