সিরিয়ায় দায়েশ অবস্থানের ওপর কালিবার ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i47061-সিরিয়ায়_দায়েশ_অবস্থানের_ওপর_কালিবার_ক্ষেপণাস্ত্র_হামলা_করেছে_রাশিয়া
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানের ওপর রাশিয়ার দুইটি ডুবোজাহাজ থেকে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আয-যোরে দায়েশ অবস্থানের ওপর একাধিক কালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০১৭ ০৬:২৬ Asia/Dhaka
  • সিরিয়ায় দায়েশ অবস্থানের ওপর কালিবার ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া

সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানের ওপর রাশিয়ার দুইটি ডুবোজাহাজ থেকে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আয-যোরে দায়েশ অবস্থানের ওপর একাধিক কালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়।

ভূমধ্যসাগরের রুশ দুই ডুবোজাহাজ ‘ভেলিক নোভগোরোদ এবং ‘কোলিপিনো ১০ দফা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ সাংবাদিকদের এ তথ্য দেন।  পানির তলা থেকে এ সব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলেও জানান তিনি।

হামলায় মেয়াদিনের দায়েশ সন্ত্রাসগোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেইর আয-যোরে সন্ত্রাসী বিরোধী লড়াইয়ে সিরিয়াকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে রাশিয়া। রুশ বিমান এবং নৌবাহিনী সিরিয় সেনাবাহিনীকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে বলে জানান তিনি।

দেইর আয-যোরে রুশ বিমান অভিযানে দায়েশের এক সমন্বয়কারী এবং ৭ ফিল্ড কমান্ডার নিহত হওয়ার মাত্র দুদিনের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।#

পার্সটুডে/মূসা রেজা/৬