হাভিজার কাছে ১০ গণকবরের সন্ধান পেয়েছে হাশ্‌দ আশ-শাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i47149-হাভিজার_কাছে_১০_গণকবরের_সন্ধান_পেয়েছে_হাশ্_দ_আশ_শাবি
ইরাকের সদ্য মুক্ত হাভিজা শহরের কাছে ১০টি গণকবরের সন্ধান পেয়েছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। এসব কবরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকজনের দেহাবশেষ পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৭, ২০১৭ ১৮:০১ Asia/Dhaka
  • ইরাকে গণকবর
    ইরাকে গণকবর

ইরাকের সদ্য মুক্ত হাভিজা শহরের কাছে ১০টি গণকবরের সন্ধান পেয়েছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। এসব কবরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকজনের দেহাবশেষ পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে- উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এসব মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করে গণকবর দিয়েছে। কবরগুলোর সন্ধান পাওয়া  গেছে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের হাভিজা শহরের উপকণ্ঠে।

হাশ্‌দ আশ-শাবি আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, হাভিজা শহরের দক্ষিণে পরিচ্ছন্নতা অভিযানের সময় এসব কবরের সন্ধান পাওয়া যায়। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়া এ খবর দিয়েছে।

হাশ্‌দ আশ-শাবির যোদ্ধারা

বিবৃতিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতদের পরিচয় বের করার চেষ্টা করছে হাশ্‌দ আশ-শাবি। হাভিজা শহরে দায়েশ পরিচালিত একটি জেলখানারও সন্ধান পেয়েছে জনপ্রিয় এ সংগঠন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭