ইরাকে শিগগিরি শুরু হচ্ছে ১০০ ইউরোপীয় দায়েশ সন্ত্রাসীর বিচার
https://parstoday.ir/bn/news/west_asia-i47177-ইরাকে_শিগগিরি_শুরু_হচ্ছে_১০০_ইউরোপীয়_দায়েশ_সন্ত্রাসীর_বিচার
ইরাকি সরকার খুব শিগগিরি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ১০০-দায়েশ সন্ত্রাসীর বিচার কার্যক্রম শুরু করবে। এদের মধ্যে বেশিরভাগই মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। বেলজিয়ামে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত জাওয়াদ আল চালাভি দেশটির আরটিবিএফ সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৭ ১৪:০৯ Asia/Dhaka
  • সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ
    সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ

ইরাকি সরকার খুব শিগগিরি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ১০০-দায়েশ সন্ত্রাসীর বিচার কার্যক্রম শুরু করবে। এদের মধ্যে বেশিরভাগই মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। বেলজিয়ামে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত জাওয়াদ আল চালাভি দেশটির আরটিবিএফ সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন।

আটককৃত সন্ত্রাসীদের মধ্যে বেলজিয়াম ও রাশিয়ার পাশাপাশি চেচনিয়া ও মধ্য এশিয়ার নাগরিক রয়েছে বলে জানান তিনি।  

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, ইউরোপীয় সন্ত্রাসীদের মধ্যে ফ্রান্স এবং জার্মানি নাগরিকও রয়েছে। এছাড়া, বহু সন্ত্রাসী সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ এবং তুরস্ক থেকে এসেছে। ২০১৪ সালে তাকফিরি দায়েশ সন্ত্রাসীরা যখন ইরাক ও সিরিয়ায় নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে তখন ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বহু সন্ত্রাসী তাদের সঙ্গে যোগ দেয়।

ইউরোপের এসব সন্ত্রাসী একদিন নিজ দেশে ফিরে গিয়ে নৃশংস সন্ত্রাসী হামলা চালাতে পারে - ইউরোপীয় দেশগুলোকে এমন সতর্কবার্তা দেয়া সত্ত্বেও তারা সেগুলো আমলে নেয় নি।

২০১৬ সালে দায়েশ সন্ত্রাসীরা ব্রাসেলসের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে হামলা চালিয়ে ৩২ ব্যক্তিকে হত্যা করে। এছাড়া, দায়েশ সন্ত্রাসীরা ২০১৫ সালের নভেম্বরে ফ্রান্সের প্যারিস শহরের ভেতরে এবং এর আশপাশে হামলা চালিয়ে ১৩০ ব্যক্তিকে হত্যা করে।#

পার্সটুডে/বাবুল আখতার/৮