'মায়েদিন শহরে দায়েশ সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে সিরিয় বাহিনী'
https://parstoday.ir/bn/news/west_asia-i47191-'মায়েদিন_শহরে_দায়েশ_সন্ত্রাসীদের_ঘিরে_ফেলেছে_সিরিয়_বাহিনী'
সিরিয়ার দেইর আয-যোর প্রদেশের আল-মায়েদিন শহরে তৎপরত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে ঘেরাও করেছে সরকারি বাহিনীর ও মিত্র যোদ্ধারা। সন্ত্রাসীরা এখন এ প্রদেশের অল্প কিছু জায়গা নিয়ন্ত্রণ করছে এবং মনে করা হচ্ছে রাজধানী দেই আয-যোর বাদে সব জায়গা তাদের হাতছাড়া হতে চলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৭ ১৫:৫৬ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাদের উল্লাস (ফাইল ফটো)
    সিরিয়ার সেনাদের উল্লাস (ফাইল ফটো)

সিরিয়ার দেইর আয-যোর প্রদেশের আল-মায়েদিন শহরে তৎপরত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে ঘেরাও করেছে সরকারি বাহিনীর ও মিত্র যোদ্ধারা। সন্ত্রাসীরা এখন এ প্রদেশের অল্প কিছু জায়গা নিয়ন্ত্রণ করছে এবং মনে করা হচ্ছে রাজধানী দেই আয-যোর বাদে সব জায়গা তাদের হাতছাড়া হতে চলেছে।

সিরিয়ার একটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধাদের কয়েকটি ইউনিট দেইর আয-যোরের দায়েশ সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে এবং আল-মায়েদিন শহরে সন্ত্রাসীদের ঘিরে ফেলা হয়েছে।

দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো

প্রায় এক মাসের সংঘাতের পর সেপ্টেম্বর মাসে সিরিয়ার সেনারা দায়েশ নিয়ন্ত্রিত দেইর আয-যোর প্রদেশে পৌঁছাতে সক্ষম হয়। দেইর আয-যোর হচ্ছে সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুময় এলাকা।

এদিকে, সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে- হোমস প্রদেশের মধ্যাঞ্চলে সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে। এ লড়াইয়ে সিরিয়ার বিমান বাহিনী স্থলবাহিনীকে সহযোগিতা দিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮