ইসরাইলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ: বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i47429-ইসরাইলের_সঙ্গে_বাহরাইনের_সম্পর্ক_স্বাভাবিক_করার_উদ্যোগ_বিক্ষোভ
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তার বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ-মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন শহর ও গ্রামে মিছিল বের করেন এবং সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে স্লোগান দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৭ ১৫:৫১ Asia/Dhaka
  • বাহরাইনে ইসরাইল-বিরোধী বিক্ষোভ
    বাহরাইনে ইসরাইল-বিরোধী বিক্ষোভ

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তার বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ-মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন শহর ও গ্রামে মিছিল বের করেন এবং সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে স্লোগান দেন।

'দি বাহরাইনি ফেব্রুয়ারি ফোরটিন' নামের একটি সংগঠনের মিডিয়া নেটওয়ার্ক ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে- বিক্ষোভকারীরা ইহুদিবাদী ইসরাইলের পতাকার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তারা আমেরিকাকে 'বড় শয়তান' বলেও স্লোগান দেন এবং বাহরাইনের বিরোধী নেতাদেরকে গ্রেফতারের প্রতিবাদ জানান।

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা 

গতকালের এ বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ এবং শেষ পর্যন্ত তা সংহিতায় রূপ নেয়। গত ২৩ সেপ্টেম্বর পশ্চিমা ও বাহরাইনের সূত্রের বরাত দিয়ে 'মিডল ইস্ট আই' খবর দিয়েছিল, ইসরাইল ও বাহরাইন সম্পর্ক ঘনিষ্ট করতে যাচ্ছে। বর্তমানে তেল আবিব ও মানামার মধ্যে আনুষ্ঠনিক সম্পর্ক নেই কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অঘোষিতভাবে ইসরাইলের পর্যটক ও ব্যবসায়ীরা বাহরাইন সফর করে থাকে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩