ইরান-বিরোধী নিষেধাজ্ঞা: মার্কিন অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i47967-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞা_মার্কিন_অর্থমন্ত্রীকে_ধন্যবাদ_দিল_ইসরাইল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন টার্নার মিনচেনকে ধন্যবাদ দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে কথিত সন্ত্রাস-বিরোধী সফরের অংশ হিসেবে তিনি ইসরাইল সফর করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৯, ২০১৭ ১০:০৩ Asia/Dhaka
  • স্টিভেন টার্নার মিনচেন (বামে) ও বেনিয়ামিন নেতানিয়াহু
    স্টিভেন টার্নার মিনচেন (বামে) ও বেনিয়ামিন নেতানিয়াহু

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন টার্নার মিনচেনকে ধন্যবাদ দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে কথিত সন্ত্রাস-বিরোধী সফরের অংশ হিসেবে তিনি ইসরাইল সফর করেছেন।

চারদিনের সফরের শুরুতে স্টিভেন সৌদি আরব যান এবং সেখান থেকে ইসরাইলের কর্মকর্তাদের বৈঠকের জন্য তিনি অধিকৃত জেরুজালেম বা আল-কুস শহরে যান। এ সফরে তিনি ইসরাইলের অর্থমন্ত্রী মোশে কাহলোনের পাশাপাশি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করেন। ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট গতকাল (শনিবার) এসব তথ্য জানিয়েছে।

পত্রিকার খবর অনুযায়ী, ইরানের বিরুদ্ধে বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ায় স্টিভেনকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। ইহুদি পরিবারে জন্ম নেয়া মার্কিন মিনচেন জবাবে নেতানিয়াহুকে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের চেয়ে আমরিকার ভালো কোনো বন্ধু নেই। ইসরাইলের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভূমিকা নেয়ায় নেতানিয়াহু মিনচেনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯