ইসরাইলের হানাদার জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i48091-ইসরাইলের_হানাদার_জঙ্গি_বিমান_লক্ষ্য_করে_ক্ষেপণাস্ত্র_ছুঁড়ল_সিরিয়া
সিরিয়ার সেনাবাহিনী ইহুদিবাদী ইসরাইলের হানাদার জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসের আকাশে ইসরাইলি বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৭ ০৮:১০ Asia/Dhaka
  • ইসরাইলের হানাদার জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল সিরিয়া

সিরিয়ার সেনাবাহিনী ইহুদিবাদী ইসরাইলের হানাদার জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসের আকাশে ইসরাইলি বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।

সিরিয় সেনা কমান্ডার বলেছেন, হোমসের একটি তামা কারখানার ওপর বোমা ফেলার পর এটি ছোঁড়া হয়। সিরিয় সেনাবাহিনীর ৭২তম ডিভিশন এ হামলা করেছে।

সিরিয় সেনা বাহিনীর একটি নিরাপত্তা চৌকির ফাইল ছবি

ইসরাইলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার কথা নিশ্চিত করে দাবি করেছে, এতে তাদের জঙ্গি বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি নিরাপদে ঘাঁটিতে ফিরেছে।

এদিকে, গত অক্টোবরের মাঝামাঝিও হানাদার ইসরাইলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল সিরিয়া। 

সম্প্রতি মাঝে মাঝে সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা চালায় ইহুদিবাদী ইসরাইলের জঙ্গি বিমানগুলো। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা করাই এ সব হামলার উদ্দেশ্য।#

পার্সটুডে/মূসা রেজা/২