দেশে তৈরি টর্পেডো: ঘুরে দেখলেন ইয়েমেনের কমান্ডাররা
https://parstoday.ir/bn/news/west_asia-i48243-দেশে_তৈরি_টর্পেডো_ঘুরে_দেখলেন_ইয়েমেনের_কমান্ডাররা
ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি টর্পেডোর প্রদর্শনী ঘুরে দেখেছেন দেশটির সামরিক কমান্ডার ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতারা। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৭, ২০১৭ ১৬:১২ Asia/Dhaka
  • ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি টর্পেডো মান্দাব-১
    ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি টর্পেডো মান্দাব-১

ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি টর্পেডোর প্রদর্শনী ঘুরে দেখেছেন দেশটির সামরিক কমান্ডার ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতারা। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা নেট গতকাল (সোমবার) জানিয়েছে, দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট সালেহ আস-সামাদও ওই প্রদর্শনী ঘুরে দেখেন। এসব টর্পেডো ইয়েমেনের নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীকে দেয়া হয়েছে। প্রর্দশনীতে উপস্থিত নৌবাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ টর্পেডোর নাম দেয়া হয়েছে মান্দাব-১ এবং হামলার ক্ষেত্রে এটা অত্যন্ত নিখুঁত।  

প্রদর্শনী ঘুরে দেখছেন সালেহ আস-সামাদ

ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর একদিন পর এ প্রদর্শনী আয়োজনের খবর বের হলো। ওই ক্ষেপণাস্ত্র হামলার জন্য সৌদি আরব বার বার ইরানকে দায়ী করছে। তবে ইরান সে অভিযোগ নাকচ করেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যুদ্ধ শুরু করেছে সৌদি আরব এবং এখন পরিণতির জন্য ইরানকে দোষারোপ করা হচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭