ইরানে হামলার শক্তি-সামর্থ্য নেই সৌদি আরবের: এমিল লাহুদ
https://parstoday.ir/bn/news/west_asia-i48261-ইরানে_হামলার_শক্তি_সামর্থ্য_নেই_সৌদি_আরবের_এমিল_লাহুদ
লেবাননের সাবেক প্রেসিডেন্ট এমিল লাহুদ বলেছেন, সৌদি আরব ইরানে হামলা করার মতো অবস্থায় নেই এবং ইহুদিবাদী ইসরাইলও লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা করতে পারবে না। আরবি টিভি চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৭ ১৫:১০ Asia/Dhaka
  • এমিল লাহুদ
    এমিল লাহুদ

লেবাননের সাবেক প্রেসিডেন্ট এমিল লাহুদ বলেছেন, সৌদি আরব ইরানে হামলা করার মতো অবস্থায় নেই এবং ইহুদিবাদী ইসরাইলও লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা করতে পারবে না। আরবি টিভি চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এমিল লাহুদ বলেন, হিজবুল্লাহ না থাকলে অনেক আগেই লেবাননকে দখল করে নিতো ইহুদিবাদী ইসরাইল। সৌদি আরবে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সাদ হারিরির সরে যাওয়ার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরবে যা ঘটছে তা সাদ হারিরির পদত্যাগের চেয়েও গুরুত্বপূর্ণ।  হারিরির পদত্যাগের একই সময়ে কয়েকজন সৌদি প্রিন্স ও ব্যক্তিত্বকে আটকের ঘটনা ঘটেছে। 

সাদ হারিরি

তিনি বলেন, সাদ হারিরি লেবাননে ফিরে নিজ মুখে পদত্যাগের কথা না বললে তা গ্রহণ করা ঠিক হবে না। একইসঙ্গে তিনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ইসরাইলি ষড়যন্ত্রের বিষয়ে লেবাননি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। 

গত শনিবার সাদ হারিরি সৌদি আরবে গিয়ে ওই দেশের টিভি চ্যানেলের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগ করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮