হারিরির পদত্যাগ সত্ত্বেও লেবাননের মন্ত্রিসভা কাজ করবে: স্পিকার
https://parstoday.ir/bn/news/west_asia-i48272-হারিরির_পদত্যাগ_সত্ত্বেও_লেবাননের_মন্ত্রিসভা_কাজ_করবে_স্পিকার
লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগ সত্ত্বেও দেশের মন্ত্রিসভা কাজ করতে থাকবে। বুধবার কয়েকজন ব্যক্তি তার সঙ্গে আলাপ করেছেন এবং তাদের ভেতরে থেকে কেউ কেউ এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৭ ২১:২৬ Asia/Dhaka
  • নাবিহ বেরি
    নাবিহ বেরি

লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগ সত্ত্বেও দেশের মন্ত্রিসভা কাজ করতে থাকবে। বুধবার কয়েকজন ব্যক্তি তার সঙ্গে আলাপ করেছেন এবং তাদের ভেতরে থেকে কেউ কেউ এ তথ্য জানিয়েছেন।

নাবিহ বেরি বলেছেন, দেশের বাইরে গিয়ে হারিরির পদত্যাগের কারণে লেবানন সরকারের সক্ষমতায় কোনো পরিবর্তন আসবে না। হারিরির পদত্যাগের ধরণের কথা উল্লেখ করে নাবিহ বেরি আরো বলেছেন, এভাবে পদত্যাগ করাটা মন্ত্রিসভা ভেঙে দেয়ার জন্য যথেষ্ট নয়।

সাদ হারিরি

গত শনিবার হারিরি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে টেলিভিশনে লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইরান ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে দায়ী করেন। তবে ইরান ও হিজবুল্লাহ এ অভিযোগ সরাসরি নাকচ করেছে।

হারিরির পদত্যাগের ঘটনায় লেবাননের প্রায় সবাই অবাক হয়েছেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নানারক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮