হারিরিকে সৌদি আরব আটকে রেখেছে: লেবাননের ধারণা
https://parstoday.ir/bn/news/west_asia-i48285-হারিরিকে_সৌদি_আরব_আটকে_রেখেছে_লেবাননের_ধারণা
লেবানন সরকার মনে করছে, পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে আটক করে রাখা হয়েছে। দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ ধারণা ব্যক্ত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০১৭ ১৩:৩৩ Asia/Dhaka
  • সাদ হারিরি
    সাদ হারিরি

লেবানন সরকার মনে করছে, পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে আটক করে রাখা হয়েছে। দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ ধারণা ব্যক্ত করেছেন।

গত শনিবার হারিরি সৌদি আরব সফর গিয়ে একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে লিখিত বক্তব্যে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। সেসময় তিনি নিজের জীবন নিয়ে শংকা ব্যক্ত করেন এবং লেবাননের অভ্যন্তরীণ বিষয়সহ আরব দেশগুলোতে হস্তক্ষেপের জন্য ইরান ও হিবুল্লাহকে দায়ী করেন। তবে ইরান ও হিজবুল্লাহ এ অভিযোগ সরাসরি নাকচ করেছে।

Image Caption

এদিকে, ওই কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স আজ (বৃহস্পতিবার)  জানিয়েছে, হারিরি যাতে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন সে জন্য বাইরের দেশগুলোর হস্তক্ষেপ চাইছে বৈরুত।

সা'দ হারিরি এবং সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ

এদিকে, প্রধানমন্ত্রী সাদ হারিরি নিজের ইচ্ছায় নয় বরং তিনি চাপের মুখে পদত্যাগ করেছেন বলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, পদত্যাগের বিষয়ে হারিরি চাপের মুখে ছিলেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৯