হারিরি'র দেশে না ফেরার কোনো যুক্তি থাকতে পারে না: মিশেল আউন
-
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন বৈরুত হারিরি'কে একজন 'আটককৃত' বলে মনে করে যা ভিয়েনা চুক্তির পরিপন্থি এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সৌদি আরবের এই আচরণকে তিনি "শত্রুতামূলক পদক্ষেপ" বলে মন্তব্য করেন।
ইস্তফা দেয়ার ১২ দিন পরও হারিরি'র দেশে না ফেরার কোনো যুক্তি থাকতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
লেবাননের জাতীয় গণমাধ্যম পরিষদে দেয়া বক্তব্যে আজ প্রেসিডেন্ট আউন বলেন, লেবানন সাদ হারিরি'র দেশে ফেরার প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছে। তিনি বলেন, সাদ হারিরি অপহৃত থাকুক তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
লেবাননের প্রেসিডেন্ট বলেন,সৌদি আরবে সাদ হারিরির পরিবারের ওপরও ব্যাপক নজরদারি করা হচ্ছে। বাসায় আসা যাওয়ার পথেও তাদেরকে চেক করা হচ্ছে।
৪ নভেম্বর সৌদি আরব থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন সাদ হারিরি। এখনও তিনি লেবাননে ফেরেন নি।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৫