ইরান সীমান্ত পেরিয়ে রুশ দূরপাল্লার বিমানের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i48499-ইরান_সীমান্ত_পেরিয়ে_রুশ_দূরপাল্লার_বিমানের_হামলা
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর রাশিয়ার কৌশলগত তোপোলভ টিইউ-২২এম৩ দূরপাল্লার বিমান থেকে আবার বোমা হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৭, ২০১৭ ২১:২৮ Asia/Dhaka
  • তোপোলভ টিইউ-২২এম৩ দূরপাল্লার বিমান
    তোপোলভ টিইউ-২২এম৩ দূরপাল্লার বিমান

সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর রাশিয়ার কৌশলগত তোপোলভ টিইউ-২২এম৩ দূরপাল্লার বিমান থেকে আবার বোমা হামলা চালানো হয়েছে।

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশের বুকামাল শহরের কাছে এ হামলা চালানো হয়। শহরটি পুনরুদ্ধারের জন্য সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধারা যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে তখন রুশ বিমান থেকে এ হামলা চালানো হলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বোমা হামলায় ছয়টি কৌশলগত তোপোলভ টিইউ-২২এম৩ দূরপাল্লার বিমান অংশ নেয় এবং ইরান ও ইরাকের ভূখণ্ড পেরিয়ে তারা সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলা চালায়।

তোপোলভ টিইউ-২২এম৩ দূরপাল্লার বিমান 

বোমা হামলা প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার একটি বিমানঘাঁটি থেকে ছয়টি বিমান উড়ে ইরান ও ইরাকের ভূখণ্ড পেরিয়ে সিরিয়ায় দায়েশের অবস্থানে হামলা চালায়। এসব বিমান দায়েশের দূর্গ, জনশক্তি, অস্ত্র গুদাম ও সাঁজোয়া যানের ওপর বোমা ফেলে। বিবৃতিতে বলা হয়েছে, স্যাটেলাইট ও নজরদারি ড্রোন থেকে নিশ্চিত করা হয়েছে যে, বোমা হামলায় দায়েশ সন্ত্রাসীদের সমস্ত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।

দূরপাল্লার কৌশলগত বিমানগুলো সিরিয়ার ভূখণ্ডে পৌঁছালে লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটি থেকে সুখোই-৩০এসএম যুদ্ধবিমান কৌশলগত বিমানগুলোকে এস্কর্ট দেয় এবং বোমা হামলা শেষে সেগুলো নিরাপদে রাশিয়ার ঘাঁটিতে ফিরে যায়। সিরিয়ায় দায়েশ অবস্থানে ছয়টি দূরপাল্লার বিমান থেকে একযোগে বোমা হামলা চালানোর দুদিন পর নতুন করে এ হামলা হলো।# 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭