ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে আমাদের বিজয় নিশ্চিত: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i48565-ইসরাইলের_বিরুদ্ধে_যুদ্ধে_আমাদের_বিজয়_নিশ্চিত_লেবাননের_পররাষ্ট্রমন্ত্রী
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল আজ (রোববার) বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ হলে লেবানন বিজয়ী হবে। রুশ টিভি চ্যানেল আরটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৭ ১৩:৪৫ Asia/Dhaka
  • লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
    লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল আজ (রোববার) বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ হলে লেবানন বিজয়ী হবে। রুশ টিভি চ্যানেল আরটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেন, লেবানন যেকোনো হুমকি মোকাবিলার ক্ষমতা রাখে। লেবানন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের বিষয়ে নিশ্চিত। একইসঙ্গে লেবানন সব সময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, "যুদ্ধের জন্য ইসরাইলকে উসকে দেয়া উচিত বলে আমরা মনে করি না। আমরা বিজয়ী হবো জেনেও ইসরাইলকে যুদ্ধ থেকে বিরত রাখতে চাই।"

২০০০ ও ২০০৬ সালে ইহুদিবাদী ইসরাইল লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা শুরু করলেও শেষ পর্যন্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। হিজবুল্লাহর প্রতিরোধের মুখে ইসরাইলের পরাজয় ঘটে। তবে কিছু দিন ধরে ইসরাইল আবারও লেবাননে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে।

হাসান নাসরুল্লাহ

এর আগে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহও বলেছেন, ইসরাইল পুনরায় হামলা চালালে এর জবাব হবে অতীতের চেয়েও ভয়াবহ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯