সিরিয়ায় কথা রাখে নি আমেরিকা: তুর্কি প্রেসিডেন্ট
-
তুর্কি প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, যারা দায়েশ বা আইএসের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করছে তাদের অধিকাংশেরই ওই সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টির পেছনে ভূমিকা ছিল। শুধু তাই নয় দায়েশকে অস্ত্রসহ নানা সহযোগিতাও তারা দিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।
এর্দোগান আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের যেসব সমস্যার সমাধান সহজেই করা সম্ভব সেগুলোকেও অচলাবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে আমেরিকা। সিরিয়ায় সংকট সৃষ্টির প্রথম থেকেই আমেরিকা প্রতিশ্রুতি ভেঙেছে বলে তিনি অভিযোগ করেন।
মার্কিন হস্তক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো আরও জটিল হচ্ছে বলে তুর্কি প্রেসিডেন্ট মন্তব্য করেছেন।
আমেরিকা সিরিয়ায় তৎপর কুর্দিদেরকে অস্ত্র দিচ্ছে। এর ফলে সেখানকার কুর্দিরা তুরস্কের জন্যও বিপদ হয়ে দাঁড়াবে বলে আঙ্কারা আশঙ্কা করছে। কুর্দিদের প্রতি সমর্থন বন্ধের তুর্কি আহ্বানকে আমেরিকা গুরুত্ব দেয় নি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯