আরব লীগের ইরান বিরোধী বৈঠকে যোগ দেবেন না লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i48571-আরব_লীগের_ইরান_বিরোধী_বৈঠকে_যোগ_দেবেন_না_লেবাননের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও হিজবুল্লাহ'র বিরুদ্ধে শলাপরামর্শ করতে আরব লীগ যে জরুরি বৈঠক ডেকেছে তাতে যোগ দেবেন না লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল। আজই সৌদি আরবের আহ্বানে মিশরের রাজধানী কায়রোতে এ বৈঠক হতে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৭ ১৪:৩৪ Asia/Dhaka
  • আরব লীগের ইরান বিরোধী বৈঠকে যোগ দেবেন না লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও হিজবুল্লাহ'র বিরুদ্ধে শলাপরামর্শ করতে আরব লীগ যে জরুরি বৈঠক ডেকেছে তাতে যোগ দেবেন না লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল। আজই সৌদি আরবের আহ্বানে মিশরের রাজধানী কায়রোতে এ বৈঠক হতে যাচ্ছে।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ বৈঠকে জিবরান বাসিল অংশ নেবেন না। আরব লীগে দেশটির স্থায়ী প্রতিনিধি অ্যান্থনি আয্‌যাম বৈঠকে লেবাননের প্রতিনিধিত্ব করবেন।

জিবরান বাসিল

ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে মূল বৈঠক শুরুর আগে মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা আরব লীগের মহাসচিব আহমাদ আব্দুল গেইতের উপস্থিতিতে এক রুদ্ধদার বৈঠক করবেন। প্রকাশ্য বৈঠকে ওই সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখা হবে। 

সৌদি আরব মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের নীতি অনুসরণ করছে। লেবানন ও হিজবুল্লাহর ওপর চাপ বাড়াতে এখন আরব লীগে নিজের প্রভাব কাজে লাগাচ্ছে রিয়াদ। প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘটনাকে অজুহাত করে আরব লীগ থেকে লেবাননকে বহিষ্কারের চেষ্টা চালাচ্ছে সৌদি আরব। তবে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বলেছেন, সিরিয়ার পর এখন লেবাননকে বহিষ্কার করা হলে আরব লীগ দুর্বল হয়ে পড়বে। 

এদিকে, ইরাক, কাতার ও কুয়েত ঘোষণা করেছে, লেবাননকে বহিষ্কার করা হলে তারাও আরব লীগ থেকে বের হয়ে যাবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯