'সৌদি হুমকির মোকাবিলায় হিজবুল্লাহ পিছু হটবে না'
https://parstoday.ir/bn/news/west_asia-i48675-'সৌদি_হুমকির_মোকাবিলায়_হিজবুল্লাহ_পিছু_হটবে_না'
লেবাননের হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেছেন, সৌদি হুমকির মোকাবিলায় হিজবুল্লাহ পিছু হটবে না। তিনি আরও বলেছেন, সৌদি আরব ভীতি ও আতঙ্ক সৃষ্টির জন্য গণমাধ্যমকে ব্যবহার করছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে রাজনৈতিক আগ্রাসন চালাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০১৭ ১৪:০৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন
    সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন

লেবাননের হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেছেন, সৌদি হুমকির মোকাবিলায় হিজবুল্লাহ পিছু হটবে না। তিনি আরও বলেছেন, সৌদি আরব ভীতি ও আতঙ্ক সৃষ্টির জন্য গণমাধ্যমকে ব্যবহার করছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে রাজনৈতিক আগ্রাসন চালাচ্ছে।

হাশেম সাফিউদ্দিন বলেন, ইসলামি প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে সৌদি হুমকির কোনো মূল্য নেই। এ ধরনের হুমকির মোকাবিলায় ঐক্য ধরে রাখার এবং প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখার সক্ষমতা লেবাননের রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ওহাবি মতবাদের আলোকেই এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান বলেন, এর আগে ইসরাইলও হিজবুল্লাহর বিরুদ্ধে একই ধরনের কাজ করেছিল। তারা অপমানিত হয়েছে। এখন সৌদি আরবের পালা। হিজবুল্লাহর বিষয়ে ভয়-ভীতি ছড়িয়ে কোনো লাভ হবে না। 

লেবাননের জনপ্রিয় সংগঠন হিজবুল্লাহ গোটা মধ্যপ্রাচ্যের জনগণের কাছে আগ্রাসন মোকাবিলার প্রতীক হিসেবে পরিচিতি পেলেও সৌদি আরব ও তার কয়েকটি মিত্র সরকার সংগঠনটিকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করেছে। তবে লেবাননের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হিজবুল্লাহ হচ্ছে লেবাননের গুরুত্বপূর্ণ অংশ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১