কিছু আরব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হচ্ছে: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i48815-কিছু_আরব_দেশের_সঙ্গে_সম্পর্ক_শক্তিশালী_হচ্ছে_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কিছু আরব দেশের সঙ্গে তেল আবিবের গোপন সম্পর্ক শক্তিশালী হচ্ছে। নেতানিয়াহুর বরাত দয়ে ইসরাইলি দৈনিক ইয়াদিউত আহারোনোত এ খবর জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৪, ২০১৭ ০৬:১৬ Asia/Dhaka
  • কিছু আরব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হচ্ছে: নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কিছু আরব দেশের সঙ্গে তেল আবিবের গোপন সম্পর্ক শক্তিশালী হচ্ছে। নেতানিয়াহুর বরাত দয়ে ইসরাইলি দৈনিক ইয়াদিউত আহারোনোত এ খবর জানিয়েছে।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তেল আবিবে বলেন, কিছু আরব দেশের সঙ্গে এতদিন ইসরাইলের যে গোপন সম্পর্ক ছিল তা এখন প্রকাশ পেতে শুরু করেছে।

নেতানিয়াহু আরো বলেন, সামরিক, অর্থনৈতিক, তথ্য ও প্রযুক্তি খাতে আরব দেশগুলোর সঙ্গে তেল আবিবের সহযোগিতা শক্তিশালী হচ্ছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

ইসরায়েল কাত্‌য

এর আগে ইসরাইলের তথ্যমন্ত্রী ইসরায়েল কাত্‌য সম্প্রতি তেল আবিবের সঙ্গে রিয়াদের গোপন সম্পর্ক প্রকাশ করে দেয়ার জন্য সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সৌদি রাজার উচিত এখনই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানানো।

ইসরাইলি তথ্যমন্ত্রী আরো বলেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো তেল আবিবের  সঙ্গে গোপন সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিলে এসব দেশকে নিরাপত্তা তথ্য দিয়ে সাহায্য করবে ইসরাইল।

ইরান ও ফিলিস্তিনি সংগ্রামীদের বিরোধিতার ক্ষেত্রে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল এতদিন গোপনে পরস্পরকে সহযোগিতা করলেও সাম্প্রতিক সময়ে দু’পক্ষই বিষয়টি ধীরে ধীরে প্রকাশ করে দিতে শুরু করেছে। ইহুদিবাদী ইসরাইল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের দমন করছে। আর সৌদি রাজা নিজের রাজতন্ত্র টিকিয়ে রাখার লক্ষ্যে ফিলিস্তিনিদের দমনে ইসরাইলকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪