সিরিয়ায় অত্যাধুনিক অস্ত্র পরীক্ষা করছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i48997-সিরিয়ায়_অত্যাধুনিক_অস্ত্র_পরীক্ষা_করছে_রাশিয়া
সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে অত্যাধুনিক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জামের পরীক্ষা করেছে রাশিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০১৭ ২২:৪৯ Asia/Dhaka
  • সুখোই-৩৫ জঙ্গিবিমান
    সুখোই-৩৫ জঙ্গিবিমান

সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে অত্যাধুনিক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জামের পরীক্ষা করেছে রাশিয়া।

যেসব অস্ত্র পরীক্ষা করা হয়েছে তার মধ্যে রয়েছে সর্বাধুনিক সুখোই-৩৫ জঙ্গিবিমান ও টাইফুন-এম আর্মর্ড ভেহিকেল। এছাড়া, রশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রচারিত ভিডিও ফুটেজে একটি ড্রোনের ছবিও দেখা গেছে।  রোববার এসব অস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া।

টাইফুন-এম আর্মর্ড ভেহিকেল

সুখোই-৩৫ বিমান হচ্ছে আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ বিমানের সমতুল্য। এছাড়া, টাইফুন-এম আর্মর্ড ভেহিকেল যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি সামরিক যান। এর আগেও সিরিয়ায় বেশকিছু নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যবহার করেছে রাশিয়া।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। সে সময় থেকেই রাশিয়া তার অস্ত্র ভাণ্ডারের নতুন নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরীক্ষা করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭