‘একটি মার্কিন সেনাকেও থাকতে দেয়া হবে না’
https://parstoday.ir/bn/news/west_asia-i49123-একটি_মার্কিন_সেনাকেও_থাকতে_দেয়া_হবে_না’
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি বলেছে, আরব এ দেশটি থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই চলে যেতে হবে। হাশ্‌দ আশ-শাবির অন্যতম সিনিয়র কমান্ডার ও বাদ্‌র অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমিরি এ কথা বলেছেন। হাশ্‌দ আশ-শাবি হচ্ছে বাদ্‌র অর্গানাইজেশনসহ বহু সংগঠনের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০১৭ ০৯:০৪ Asia/Dhaka
  • কমান্ডার হাদি আল-আমিরি
    কমান্ডার হাদি আল-আমিরি

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি বলেছে, আরব এ দেশটি থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই চলে যেতে হবে। হাশ্‌দ আশ-শাবির অন্যতম সিনিয়র কমান্ডার ও বাদ্‌র অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমিরি এ কথা বলেছেন। হাশ্‌দ আশ-শাবি হচ্ছে বাদ্‌র অর্গানাইজেশনসহ বহু সংগঠনের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী বাহিনী।

হাদি আল আমিরি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, “ইরাকের মাটিতে একটি মার্কিন সেনাকেও থাকতে দেয়া হবে না।” ইরাকে মোতায়েন মার্কিন সেনাসংখ্যা নিয়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ডের প্রশাসন এক ধোঁয়াশার সৃষ্টি করে রেখেছে তখন হাদি আল-আমিরি এ কথা বললেন।

ইরাকে মোতায়েন মার্কিন সেনা

ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে হাশ্‌দ আশ-শাবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দায়েশ-বিরোধী লড়াইয়ে এ বাহিনীর যোদ্ধারা ইরাকের নিয়মিত সামরিক বাহিনীকে কাছ থেকে ব্যাপক সহযোগিতা করেছে।

অন্যদিকে, ইরাকে মোতায়েন মার্কিন সেনারা দায়েশ-বিরোধী লড়াইয়ের নাম বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ধ্বংস করেছে। শুধু তাই নয়, ইরাক ও সিরিয়ায় বার বার মার্কিন সেনারা সরকারি সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং প্রতিবারই তা ভুল বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে। মার্কিন সেনাদের দায়েশ-বিরোধী লড়াইয়ে উল্লেখযোগ্য কোনো সফলতা চোখে পড়ে না। অথচ মার্কিন সেনারা ইরাক ও সিরিয়া -দুটি দেশেই স্থায়ীভাবে থাকার কৌশল করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০