পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারি: হারিরি
https://parstoday.ir/bn/news/west_asia-i49127-পদত্যাগপত্র_প্রত্যাহার_করতে_পারি_হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, পরিস্থিতি ভালো থাকলে আগামী সপ্তাহে তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০১৭ ০৯:৪১ Asia/Dhaka
  • সাদ হারিরি
    সাদ হারিরি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, পরিস্থিতি ভালো থাকলে আগামী সপ্তাহে তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারেন।

হারিরির কার্যালয় থেকে গতরাতে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “আপনারা যেমনটি জেনেছেন যে, সবকিছু ইতিবাচকভাবে চলছে এবং যদি এভাবে চলে তাহলে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও সংসদ স্পিকার নাবিহ বেরিকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে পদত্যাগপত্র প্রত্যাহার করব।”

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

এর আগে, গতকাল লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, “সাদ হারিরি অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।”

এদিকে, সাদ হারিরির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফ্রান্সে অবস্থানরত পরিবারকে দেখার জন্য প্রধানমন্ত্রী লেবানন থেকে প্যারিসে গেছেন এবং তিনি পরিবারের সঙ্গে সেখানে কয়েকদিন থাকবেন।

গত ৪ নভেম্বর সাদ হারিরি সৌদি আরবে গিয়ে আকস্মিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপড়া শুরু হয়। সাদ হারিরির পদত্যাগের জন্য লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সৌদি আরবকে দায়ী করেন। তারা বলেছেন, লেবাননে আগ্রাসন চালানোর জন্য রিয়াদ হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০