ইসরাইলি বিমান লক্ষ্য করে সিরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
-
সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ইহুদিবাদী ইসরাইলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে সিরিয়ার সেনারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। রাজধানী দামেস্কের সামরিক অবস্থানে হামলা চালানোর পর সিরিয়ার সেনারা ইসরাইলি বিমান লক্ষ্য করে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।
একটি সূত্রের বরাত দিয়ে আরবি ভাষার বার্তা সংস্থা আর-মাসদার জানিয়েছে, আজ (শনিবার) ভোরের দিকে দামেস্কের কাছে অবস্থিত মেজ্জেহ বিমানঘাঁটি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। সূত্রটি জানায়, যখন ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় তখন ইসরাইলি বিমানটি লেবাননের বালবেক উপত্যকা এলাকায় বেশ নিচু দিয়ে উড়ছিল।
এর আগে দামেস্কের একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে ইসরাইলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ এসব ক্ষেপণাস্ত্রের কয়েকটি আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়। অবশ্য, কয়েকটি ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে এবং এতে বিশাল বিস্ফোরণ ঘটে।
গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে। দামেস্ক বলছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিয়া সেনাদের অভিযান দুর্বল করার জন্য ইসরাইল এসব হামলা চালাচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২