‘ফিলিস্তিনি নেতারা ওয়াশিংটনের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ বন্ধ করবেন’
https://parstoday.ir/bn/news/west_asia-i49423-ফিলিস্তিনি_নেতারা_ওয়াশিংটনের_সঙ্গে_প্রয়োজনে_যোগাযোগ_বন্ধ_করবেন’
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি খালদি বলেছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন তাহলে ফিলিস্তিনি নেতারা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন দেবেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৭ ২২:১০ Asia/Dhaka
  • পিএলও’র প্রতিনিধি হুসাম জোমলত
    পিএলও’র প্রতিনিধি হুসাম জোমলত

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি খালদি বলেছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন তাহলে ফিলিস্তিনি নেতারা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন দেবেন।

অন্যদিকে আমরিকা নিযুক্ত ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র প্রতিনিধি হুসাম জোমলত বলেছেন, বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হলে তা হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য ‘মৃত্যুকে আলিঙ্গন’ করার শামিল।    

এদিকে, সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র হোগান গিডলে বলেছেন, “এ ইস্যুতে ট্রাম্পের অবস্থান পরিষ্কার এবং তিনি এগিয়ে যাবেন। এখন আর বিষয়টি বন্ধ করার পর্যায়ে নেই; বিষয়টি এ পর্যায়ে রয়েছে যে, কখন তা বাস্তবায়ন করা হবে।”

রেক্স টিলারসন (বামে) ও ফেডেরিকা মোগেরিনি

বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেয়ার বিষয়ে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিরোধিতা করছে। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে যেসব পদক্ষেপ বাধাগ্রস্ত করে তা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। বিষয়টি নিয়ে আগামী সোমবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন বলে মোগারিনি জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫