দায়েশের বর্বরতা: গণকবরে ৪০০ লাশ!
https://parstoday.ir/bn/news/west_asia-i49829-দায়েশের_বর্বরতা_গণকবরে_৪০০_লাশ!
ইরাকের নিরাপত্তা বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বর্বরতার আরো কিছু নমুনা উদঘাটন করেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নেইনাভা প্রদেশের সিনজার শহরে একটি গণকবর থেকে ৪০০ ব্যক্তির লাশ উদ্ধার করেছে তারা। এসব হতভাগ্য ব্যক্তিকে দায়েশ সন্ত্রাসীরা হত্যা করেছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৭ ১৫:২৬ Asia/Dhaka
  • ইরাকের একটি গণকবর
    ইরাকের একটি গণকবর

ইরাকের নিরাপত্তা বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বর্বরতার আরো কিছু নমুনা উদঘাটন করেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নেইনাভা প্রদেশের সিনজার শহরে একটি গণকবর থেকে ৪০০ ব্যক্তির লাশ উদ্ধার করেছে তারা। এসব হতভাগ্য ব্যক্তিকে দায়েশ সন্ত্রাসীরা হত্যা করেছিল।

আজ (বৃহস্পতিবার) ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেল ইরাকের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই গণকবরে যেসব ব্যক্তির লাশ পাওয়া গেছে তারা সবাই ছিল সংখ্যালঘু ইজাদি সম্প্রদায়ের লোকজন।

দায়েশ সন্ত্রাসী (ফাইল ফটো)

২০১৪ সালের আগস্ট মাসে দায়েশ সন্ত্রাসীরা সিনজার শহর দখল করে নেয় এবং সেখানে ব্যাপকভাবে গণহত্যা ও ধর্ষণ করে। পাশাপাশি আটক নারী-পুরুষদেরকে দাসে পরিণত করা হয়। ২০১৫ সালের নভেম্বর মাসে সিনজার শহর মুক্ত করে ইরাকের কুর্দি পিশমার্গা বাহিনী ও ইজাদি যোদ্ধারা।

২০১৫ সালের পর থেকে ইরাকের নিরাপত্তা বাহিনী নেইনাভা প্রদেশে কয়েক ডজন গণকবরের সন্ধান পেয়েছে। এছাড়া, কুর্দিস্তান আঞ্চলিক সরকার জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীদের বর্বরতার মুখে ইজাদি সম্প্রদায়ের তিন লাখ ৬০ হাজার মানুষ তাদের শহর ছেড়ে পালিয়েছে এবং ৯০ হাজার বিভিন্ন দেশে শরণার্থী হয়েছে।#      

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪