ইহুদিবাদী সেনাদের গুলিতে আরো ৪ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i49887-ইহুদিবাদী_সেনাদের_গুলিতে_আরো_৪_ফিলিস্তিনি_শহীদ
ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সৃষ্ট উত্তেজনার মাঝে শুক্রবার এসব ফিলিস্তিনি প্রাণ হারালেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৭ ২২:৫৫ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ এক ফিলিস্তিনি রাস্তায় পড়ে আছেন
    ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ এক ফিলিস্তিনি রাস্তায় পড়ে আছেন

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সৃষ্ট উত্তেজনার মাঝে শুক্রবার এসব ফিলিস্তিনি প্রাণ হারালেন।

ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে, পশ্চিম তীরের আল-বীরে শহরের বায়তুল চেকপয়েন্টে ইসরাইল সেনারা শুক্রবার বিকেলের দিকে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ইসরাইলি সেনারা দাবি করছে, ওই ফিলিস্তিনি নাকি সেনাদেরকে ছুরি মারার চেষ্টা করেছেন। ইহুদিবাদীরা দাবি করছে, ফিলিস্তিনি নাগরিকের ছুরি মারার চেষ্টায় এক ইসরাইলি সেনা আহত হয়েছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের গুলি

বাসিল ইসমাইল নামে আরেক ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছেন পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে। ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনারা গুলি চালালে তিনি শহীদ হন।

ইয়াসির সোকার নামে ৩২ বছর বয়সী এক বিক্ষোভকারী অবরুদ্ধ গাজা উপত্যকার শাজাইয়া এলাকায় শহীদ হয়েছেন। এছাড়া, ইবরাহিম আবু তোয়ারা নামে ২৯ বছর বয়সী এক পঙ্গু ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ২০০৮ সালে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই পা হারিয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিনের নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ইসরাইলি সেনারা নির্বিচারে অসহায় ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫