সিরিয়ায় সেনা উপস্থিতি মজবুত করবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i50447-সিরিয়ায়_সেনা_উপস্থিতি_মজবুত_করবে_রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সিরিয়ার দুটি সামরিক ঘাঁটিতে তার দেশ সেনা উপস্থিতি স্থায়ী করার কাজ শুরু করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৭ ০৯:৩৯ Asia/Dhaka
  • সাম্প্রতিক ছবি
    সাম্প্রতিক ছবি

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সিরিয়ার দুটি সামরিক ঘাঁটিতে তার দেশ সেনা উপস্থিতি স্থায়ী করার কাজ শুরু করেছে।

গতকাল (মঙ্গলবার) তিনি জানান, সিরিয়ার তারতুস নৌঘাঁটি ও হেমেইমিম বিমানঘাঁটিতে এরইমধ্যে সেনা উপস্থিতি বাড়ানোর কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে রুশ সেনাবাহিনীর কমান্ডার ইন-চিফ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ দুটি ঘাঁটির অবকঠোমো নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছেন বলেও জানান শোইগু। তিনি বলেন, স্থায়ীভাবে থাকার মতো করেই অবকাঠামো তৈরি করা হচ্ছে।

সিরিয়ার সঙ্গে সামরিক সম্পৃক্তির বিষয় নিয়ে যখন রাশিয়ার জাতীয় সংসদে আলোচনা চলছে তখন এ ঘোষণা দেয়া হলো।

গত ১৮ ডিসেম্বর সই হওয়া এক চুক্তির মাধ্যমে সিরিয়ার সরকার রাশিয়ার যুদ্ধজাহাজকে নিজের পানিসীমা ও বন্দরে ভেঁড়ার অনুমতি দিয়েছে। এ চুক্তির আওতায় রাশিয়া তারতুস বন্দরকে আগামী ৪৯ বছর কিংবা তারও বেশি সময় ধরে ব্যবহার করতে পারবে এবং সেখানে ১১টি যুদ্ধজাহাজ রাখা হবে। এছাড়া, এ বন্দরে পরমাণুবাহী নৌযানেরও প্রবেশাধিকার দেয়া হয়েছে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭