বায়তুল মুকাদ্দাস থেকে গাধা আটক করেছে ইসরাইল (ভিডিওসহ)
ডিসেম্বর ২৮, ২০১৭ ১৩:১২ Asia/Dhaka
-
আটককৃত গাধা
ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহর থেকে একটি গাধা আটক করেছে ইহুদিবাদী ইসরাইল। 'শেহাব বার্তা' সংস্থার বরাত দিয়ে মিডল ইস্ট আই এ খবর দিয়েছে।
বার্তা সংস্থাটি বলেছে, পূর্ব বায়তুল মুকাদ্দাসের রাস্তায় ইসরাইলের সাত সেনা ওই গাধাকে ঘেরাও করে এবং আটক করে। অবশ্য, গাধাটিকে কিছুক্ষণ পর ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। তবে কেন গাধাটিকে আটক করা হয়েছিল তা পরিষ্কার নয়।
ফিলিস্তিনি জনগণের জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করতে ইহুদিবাদী সেনারা মাঝেমধ্যেই ফিলিস্তিনিদেরকে আটক এবং তাদের সহায়-সম্পত্তি বাজেয়াপ্ত করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইহুদিবাদী ইসরাইলের এসব শাস্তিমূলক পদক্ষেপের বার বার নিন্দা করছে তবু ইসরাইল এসব কর্মকাণ্ড বন্ধ করছে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮
ট্যাগ