'দেশগুলোকে বয়কট করুন'
https://parstoday.ir/bn/news/west_asia-i50579-'দেশগুলোকে_বয়কট_করুন'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রভাবিত হয়ে যেসব দেশ ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নিতে চায় তাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৭ ১৫:১৫ Asia/Dhaka
  • বায়তুল মুকাদ্দাস শহর
    বায়তুল মুকাদ্দাস শহর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রভাবিত হয়ে যেসব দেশ ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নিতে চায় তাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন সরকার।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকি গতকাল (বৃহস্পতিবার) এ আহ্বান জানান। তিনি বলেন, জানুয়ারি মাসে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্দান ও মরক্কোর সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে ১৯৮০ সালে পাস হওয়া আম্মান প্রস্তাবের কথা তুলে ধরা হবে। ওই প্রস্তাব বলা হয়েছে- যেসব দেশ বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস প্রতিষ্ঠা করতে চাইবে তাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বয়কট করা হবে।

রিয়াদ মালিকি বলেন, "যদি আরব দেশগুলো গুয়েতেমালাকে সম্মিলিতভাবে বয়কট করে তাহলে দেশটি বিপুল পরিমাণ রপ্তানি বাণিজ্য হারাবে। এছাড়া, মার্কিন সিদ্ধান্ত পরিবর্তনের জন্যও ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানাবে ফিলিস্তিন সরকার।"#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯