গাজায় আরো এক ফিলিস্তিনির শাহাদাত
-
ফাইল ফটো
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের গুলিতে আহত আরো এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২০ বছর বয়সী জামাল মুহাম্মাদ মোসলেহ শুক্রবার ইসরাইলি সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং শনিবার তিনি শাহাদত বরণ করেন। তার নামাজে জানাযা ও দাফন অনুষ্ঠানে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক অংশ নেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সমস্ত আইন-কানুন ও জনমতকে উপেক্ষা করে গত ৬ ডিসেম্বর পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এর প্রতিবাদে ফিলিস্তিনের জনগণ যে বিক্ষোভে নেমেছেন অবরুদ্ধ গাজার অধিবাসী জামাল মুহাম্মাদ মোসলেহ তাতে যোগ দিয়েছিলেন এবং শুক্রবার তিনি গুলিবিদ্ধ হন।
জামাল মোসলেহ গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে বসবাস করতেন এবং তিনি গাজার দেইর আল-বালাহ হাসপাতালে শাহাদাত বরণ করেন। জামালের শাহাদাতের মধ্যদিয়ে সাম্প্রতিক বিক্ষোভ-প্রতিবাদে ফিলিস্তিনি শহীদের সংখ্যা ১৩-তে দাঁড়ালো।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০