মোসাদের স্বীকারোক্তি: 'ইরানে গুপ্তচরবৃত্তি চলছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i51131-মোসাদের_স্বীকারোক্তি_'ইরানে_গুপ্তচরবৃত্তি_চলছে'
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ স্বীকার করেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে তারা গোয়েন্দাবৃত্তি চালাচ্ছে এবং সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতার প্রতি এ সংস্থা আবারো সমর্থন জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০১৮ ১৪:০২ Asia/Dhaka
  • মোসাদ প্রধান ইয়োসি কোহেন
    মোসাদ প্রধান ইয়োসি কোহেন

ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ স্বীকার করেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে তারা গোয়েন্দাবৃত্তি চালাচ্ছে এবং সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতার প্রতি এ সংস্থা আবারো সমর্থন জানিয়েছে।

গতকাল (মঙ্গলবার) অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে ইসরাইলি অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে মোসাদের প্রধান ইয়োসি কোহেন এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "এমনকি ইরানেও আমাদের চোখ-কান খোলা।" দি টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে।

সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ জাফর মোন্তাজেরি ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে দোষারোপ করেছেন। এর এক সপ্তাহ পর মোসাদের পরিচালক ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করলেন।

কোহেন আরো বলেন, "ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ছিল অর্থনৈতিক ইস্যুতে এবং যদি একটি সামাজিক বিপ্লব ঘটে তাহলে আমি বেশি খুশি হবেন।" তিনি আশা করেন, "এ ধরনের বিপ্লব ভবিষ্যতে ঘটতে পারে।"#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০