ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে; গ্রেপ্তার দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i51691-ইসরাইলে_নেতানিয়াহুর_বিরুদ্ধে_বিক্ষোভ_চলছে_গ্রেপ্তার_দাবি
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ৮ম সপ্তাহ হাজার হাজার মানুষের বিক্ষোভ চলছে। দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে এ বিক্ষোভ হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২১, ২০১৮ ০৭:১৪ Asia/Dhaka
  • ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে; গ্রেপ্তার দাবি

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ৮ম সপ্তাহ হাজার হাজার মানুষের বিক্ষোভ চলছে। দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে এ বিক্ষোভ হচ্ছে।

শনিবার রাতে তেল আবিবে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহুর পুরো পরিবারই দুর্নীতিগ্রস্ত। তার ছেলের বিরুদ্ধেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। 

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। এরইমধ্যে আলাদা দুটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে উপহারের নামে ঘুষ গ্রহণ এবং বিনিময়ে একটি পত্রিকায় ভালো কভারেজ দেয়ার জন্য পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করে দেয়া। অন্যটি হচ্ছে- জার্মানি থেকে সাবমেরিন কেনার ক্ষেত্রে দুর্নীতি। 

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দেড় বছর জেল খাটতে হয়েছে #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১