২০১৯ সালের শেষ দিকে বায়তুল মুকাদ্দাস নেয়া হবে মার্কিন দূতাবাস
-
পেন্স (বমে) ও নেতানিয়াহু
মর্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ২০১৯ সালের শেষ দিকে ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেট দেয়া ভাষণে গতকাল (সোমবার) পেন্স এ ঘোষণা দেন।
মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সংক্রান্ত ঘোষণা নিয়ে যখন সারা বিশ্বে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ-বিক্ষোভ চলছে তখন মাইক পেন্স দূতাবাস সরানোর বিষয়ে ওয়াশিংটনের পরিকল্পনা তুলে ধরলেন। গত ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।
পেন্স তার ভাষণে বলেন, “বায়তুল মুকাদ্দাস হচ্ছে ইসরাইলের রাজধানী এবং সে হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্প পররাষ্ট্র দপ্তরকে তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।” পেন্সের এ ঘোষণায় নেসেটের ইহুদিবাদী সদস্যরা ব্যাপক হাততালি দেন এবং উল্লাসে ফেটে পড়েন। তবে আরব সদস্যরা এ ঘোষণার প্রতিবাদ করেন।
ইহুদিবাদী সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য ফিলিস্তিন ও ইসরাইলকে সংলাপ শুরুর আহ্বান জানান। তিনি তার ভাষায় বলেন, “আজ আমরা ফিলিস্তিনি নেতৃত্বকে সংলাপের টেবিলে ফিরে আসার আহ্বান জানাই। সংলাপের মাধ্যমেই একমাত্র শান্তি আসতে পারে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২