সৌদি ভাড়াটেদের অগ্রযাত্রা রুখে দিল ইয়েমেনিরা
-
ইয়েমেনি সেনাদের রকেট হামলা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা নাজরান প্রদেশে সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীদের অগ্রযাত্রা রুখে দিয়েছে। নাজরান প্রদেশের আলিব পাহাড়ের দিক দিয়ে বাড়াটি সন্ত্রাসীরা ইয়েমেনের দিকে আসার চেষ্টা করছিল।
ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, ইয়েমেনি সেনাদের প্রতিরোধের মুখে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনি সেনারা বিভিন্ন দিক থেকে গোলাবর্ষণ শুরু করলে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অনেকেই নিহত হয় এবং বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি ভাড়াটে সন্ত্রাসীরা অনেকেই পালিয়ে জীবন বাচায়।
এদিকে, ইয়েমেনের সেনারা দেশটির মা’রিব প্রদেশে সৌদি ভাড়াটেদের ঘাঁটিতে বেশ কিছু কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছ তা পরিষ্কারভাবে জানা যায় নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫