সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে হুথিদের ভয়াবহ লড়াই; বহু হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i53931-সৌদি_ভাড়াটে_সন্ত্রাসীদের_সঙ্গে_হুথিদের_ভয়াবহ_লড়াই_বহু_হতাহত
সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ভয়াবহ লড়াই হয়েছে। গতকালের (শনিবার) এ লড়াইয়ে দু পক্ষে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০১৮ ১৫:৫৬ Asia/Dhaka
  • সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ফাইল ফটো
    সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ফাইল ফটো

সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ভয়াবহ লড়াই হয়েছে। গতকালের (শনিবার) এ লড়াইয়ে দু পক্ষে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।

ইয়েমেনের হাসপাতাল সূত্র জানিয়েছে, সানা প্রদেশের নিহম এলাকায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত ও কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে। এছাড়া, ইয়েমেনের পশ্চিম উপকূলে অন্য এক সংঘর্ষে দুপক্ষের ২৫ জন নিহত হয়। পাশাপাশি হুথি যোদ্ধা ও তাদের মিত্র সেনারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাইদা প্রদেশে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের অগ্রযাত্রা রুখে দিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, এ সংঘের্ষ কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

এদিকে, সানার আরহাব এলাকায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীরা এগিয়ে যাচ্ছে বলে যে দাবি করা হয়েছে তা নাকচ করে দিয়েছে হুথি যোদ্ধারা। এসব ভাড়াটে সন্ত্রাসী পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির পক্ষে সহিংসতা চালাচ্ছে। মানসুর হাদি ২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরবে পালিয়ে গিয়েছিলেন। এরপরই সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। এতে এ পর্যন্ত ১৫ হাজার মতো মানুষ মারা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪