যতদিন প্রয়োজন ততদিন ইরাকে থাকবে ন্যাটো সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i54017-যতদিন_প্রয়োজন_ততদিন_ইরাকে_থাকবে_ন্যাটো_সেনা
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরাকে থাকবে এ জোটের সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০১৮ ১৪:৪৪ Asia/Dhaka
  • ন্যাটো সেনাদের ফাইল ফটো
    ন্যাটো সেনাদের ফাইল ফটো

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরাকে থাকবে এ জোটের সেনারা।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর দেশটি থেকে ন্যাটো সেনাদের সরিয়ে নেয়ার জন্য ইরাকের সংসদ সদস্যরা আহ্বান জানানোর কয়েকদিন পর ন্যাটো মহাসচিব একথা বললেন। তিনি দাবি করেন, "আমরা এখানে রয়েছি কারণ ইরাক চায় আমরা এখানে থাকি। আমরা এখানে ইরাকের আমন্ত্রণ ছাড়া আসি নি।" আকস্মিক এক সফরে স্টোলটেনবার্গ গতকাল (সোমবার) ইরাকের রাজধানী বাগদাদ পৌঁছান।

ন্যাটো সামরিক জোটের প্রধান জেন্স স্টোলটেনবার্গ

ন্যাটো মাহসচিব দাবি করেন, ইরাকে সেনা রাখার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির কাছ থেকে ন্যাটো সামরিক জোট আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে।  তিনি বলেন, "আমরা প্রয়োজনের চেয়ে বেশি থাকব না এবং যতদিন প্রয়োজন আমরা ইরাকের প্রশিক্ষকদেরকে প্রশিক্ষণ দেব যাতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আর উত্থান হতে না পারে।"

গত বৃহস্পতিবার ইরাকের সংসদ সদস্যরা দেশটি থেকে ন্যাটো সেনাদের প্রত্যাহার করার বিষয়ে সময়সীমা ঘোষণার জন্য একটি বিবৃতি প্রকাশ করেন।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬