ইরাকে দায়েশ সন্ত্রাসীদের আবারো হামলা; নিহত ২৫
-
দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো
ইরাকে পরাজিত হওয়া দায়েশ সন্ত্রাসীরা দেশটির তিনটি স্থানে হামলা চালিয়ে অন্তত ২৫ জন সরকারপন্থি যোদ্ধা ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ইরাকের সামরিক বাহিনীর সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের মধ্যেই এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন হাবিব আশ-শামরি জানান, দায়েশ সন্ত্রাসীরা দিয়ালিয়া প্রদেশের আল-আজিম এলাকার মহাসড়কে একটি ভুয়া নিরাপত্তা চেকপয়েন্ট বসিয়ে বেসামরিক নাগরিকদের কয়েকটি গাড়ি থামায়। এরপর গাড়ির যাত্রীদের ওপর গুলি চালায় উগ্র সন্ত্রাসীরা। এ ঘনায় ১৫ জন নিহত ও পাঁচজন আহত হয়। আহত লোকজনকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালিয়ে সন্ত্রাসীরা পারিয়ে যায় বলে জানান ক্যাপ্টেন শামরি।
তিনি জানান, একই প্রদেশে দায়েশের অন্য এক হামলায় তিনজন নিহত হয়। এছাড়া, তিকরিতের একটি বাড়িতে হামলা চালিয়ে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবির সাত সদস্যকে হত্যা করেছে উগ্রবাদী দায়েশ সন্ত্রাসীরা। ওই বাড়িতে হাশ্দ আশ-শাবির সদস্যরা বৈঠক করছিলেন।#
পার্সটুডে/ সিরাজুল ইসলাম/১২