সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i54449-সৌদি_গোয়েন্দা_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেন
সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের সীমান্ত এলাকায় ড্রোনটি গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৫, ২০১৮ ১৫:০৭ Asia/Dhaka
  • ভূপাতিত সৌদি ড্রোন
    ভূপাতিত সৌদি ড্রোন

সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের সীমান্ত এলাকায় ড্রোনটি গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল।

আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জনিয়েছে, গতরাতে ইয়েমেন ও সৌদি আরবের সীমান্ত আল-উলাব এলাকায় নজরদারি চালানোর সময় ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি ভূপাতিত করে।

ইয়েমেনি স্নাইপার

এদিকে, সৌদি আরবের জিজান প্রদেশে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে এক সৌদি সেনা নিহত হয়েছে। এছাড়া, ইয়েমেনের গোলন্দাজ ইউনিট জিজান প্রদেশের হামাজাহ এলাকায় সৌদি সেনাদের ওপর হামলা চালায়। এতেও সৌদি বাহিনী অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

অন্যদিকে, সৌদি বাহিনী ইয়েমেনের হুদাইদা প্রদেশের তুহাইয়াত এলাকায় বিমান হামলা চালিয়েছে। এতে এক নারী ও দুই শিশু মারাত্মকভাবে আহত হয়।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/ ১৫