পূর্ব গৌতা পরিদর্শন করলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i54603-পূর্ব_গৌতা_পরিদর্শন_করলেন_প্রেসিডেন্ট_বাশার_আল_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতা এলাকা পরিদর্শন করেছেন। সেখানে তিনি সিরিয়ার সেনা চৌকিগুলো ঘুরে দেখেন এবং সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মার্চ ১৯, ২০১৮ ০৯:৫০ Asia/Dhaka
  • পূর্ব গৌতায় মোতায়েন সেনা সদস্যদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট আসাদ
    পূর্ব গৌতায় মোতায়েন সেনা সদস্যদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতা এলাকা পরিদর্শন করেছেন। সেখানে তিনি সিরিয়ার সেনা চৌকিগুলো ঘুরে দেখেন এবং সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। এটি এ সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট আসাদ সামরিক পোশাক পরিহিত একদল মানুষের সঙ্গে কথা বলছেন। এ সময় কাউকে কাউকে ট্যাংকের ওপর অবস্থান নিতে দেখা গেছে। রাস্তার আশপাশে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি চোখে পড়ছে।

সিরিয়ার বেশিরভাগ এলাকা দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসলেও পূর্ব গৌতা এতদিন বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা নিয়ন্ত্রণ করছিল। সেখান থেকে নিক্ষিপ্ত কামান ও মর্টারের গোলা রাজধানী দামেস্কের বেসামরিক এলাকায় একের পর এক আঘাত হানতে থাকলে সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি পূর্ব গৌতা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেয়।

রাশিয়ার সহযোগিতায় গত প্রায় এক মাসের অভিযানে পূর্ব গৌতার জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে সিরিয়ার সেনাবাহিনী। সেইসঙ্গে ওই এলাকায় আটকে পড়া হাজার হাজার বেসামরিক মানুষকে বের করে আনা সম্ভব হয়েছে। গতকাল রোববারও ওই এলাকা থেকে ২০,০০০ মানুষ বের হয়ে এসেছে বলে রাশিয়া জানিয়েছে। সরকারি বাহিনীর অগ্রাভিযান প্রতিহত করার জন্য এসব বেসামরিক মানুষকে এতদিন জঙ্গিরা মানবঢাল হিসেবে ব্যবহার করছিল বলে অভিযোগ রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯