মুক্তির জন্য এখনও জীবন দিতে প্রস্তুত ফিলিস্তিনিরা: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i55076-মুক্তির_জন্য_এখনও_জীবন_দিতে_প্রস্তুত_ফিলিস্তিনিরা_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মুক্তি ও স্বাধীনতার জন্য ফিলিস্তিনিরা যে এখনও তাদের জীবন দিতে প্রস্তুত রয়েছে শুক্রবারের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে। ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য-আদর্শ ভুলে যায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩১, ২০১৮ ০৫:২৩ Asia/Dhaka
  • মুক্তির জন্য এখনও জীবন দিতে প্রস্তুত ফিলিস্তিনিরা: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মুক্তি ও স্বাধীনতার জন্য ফিলিস্তিনিরা যে এখনও তাদের জীবন দিতে প্রস্তুত রয়েছে শুক্রবারের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে। ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য-আদর্শ ভুলে যায় নি।

গতরাতে হিজবুল্লাহ এক বিবৃতিতে এসব মন্তব্য করেছে। ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি আবারও সমর্থন ঘোষণা করে বলেছে, শুক্রবার প্রতিরোধকামী ফিলিস্তিনি জনগণ গাজায় আত্মত্যাগ ও বীরত্বের সুন্দরতম দৃশ্যের অবতারণা করেছে। গাজায় গতকালের বিশাল বিক্ষোভ শত্রুদের হতাশ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হিজবুল্লাহ বলেছে, তারা শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের সঙ্গে থাকবে। একই সঙ্গে সংগঠনটি বিশ্বের সব বিবেকমান মানুষ বিশেষকরে মুসলমানদেরকে ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানায়। 

গতকাল গাজায় ভূমি দিবসের বিশাল বিক্ষোভে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৬ ফিলিস্তিনি শহীদ ও প্রায় দেড় হাজার আহত হয়েছে। 

প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে। ১৯৭৬ সালের এ দিনে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি নতুন করে দখলের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপরই ফিলিস্তিনিরা ওই দিনটিকে ভূমি দিবস হিসেবে নামকরণ করে। #  

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১