ইরাকে দায়েশের ‘ভ্যাম্পায়ার’ নিহত
-
ইরাকি বাহিনীর অভিযান
ইরাকে তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের অন্যতম কুখ্যাত সন্ত্রাসী আবু তাহা তুনিসি নিহত হয়েছে। পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশে সামরিক বাহিনীর এক অভিযানের সময় সে নিহত হয়। দায়েশ সন্ত্রাসীদের মধ্যে আবু তাহা ‘ভ্যাম্পায়ার’ বা ‘রক্তখেকো’ নামে পরিচিত ছিল।
ইরাকের নিরাপত্তা সূত্রের তথ্য অনুসারে, নয়জন সঙ্গীসহ আবু তাহা নিহত হয়। ইরাকের স্পেশাল ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইরাকি বাহিনী গোপন সুড়ঙ্গ পথ আবিষ্কার করে যাতে প্রচুর অস্ত্র, মাদক ও নেশাজাতীয় পানীয় পাওয়া যায়।
ইরাকে দায়েশের পতনের পরও এ সন্ত্রাসী গোষ্ঠী রাজধানী বাগদাদসহ দেশটির উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলে বিক্ষিপ্ত হামলা চালাচ্ছে।
এদিকে, ইরাকের জনপ্রিয় বাহিনী বা পিএমএফ গতকাল কিরকুক প্রদেশের দক্ষিণাঞ্চলীয় তুজ খুরমাতু শহরে দায়েশের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এতে ইরাকের পুলিশ ও র্যাপিড রেসপন্স গ্রুপ যোগ দেয়। অভিযানে ইরাকি সামরিক বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১