গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও ইসরাইলি হামলা; স্নাইপারদের গুলি
https://parstoday.ir/bn/news/west_asia-i55400-গাজায়_ফিলিস্তিনিদের_বিক্ষোভে_আবারও_ইসরাইলি_হামলা_স্নাইপারদের_গুলি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিক্ষোভ মিছিলে আজও হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। নিজ ভূমিতে ফেরার অধিকার বাস্তবায়নের দাবিতে ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে সেখানে দখলদার সেনারা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০১৮ ১২:৩৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের বিক্ষোভ
    ফিলিস্তিনিদের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিক্ষোভ মিছিলে আজও হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। নিজ ভূমিতে ফেরার অধিকার বাস্তবায়নের দাবিতে ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে সেখানে দখলদার সেনারা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনিদের লক্ষ্য করে আজও ইসরাইলি স্নাইপাররা গুলি চালিয়েছে। 

গত শুক্রবার ফিলিস্তিনিদের ভূমি দিবসে হাজার হাজার মানুষের বিক্ষোভে ইসরাইলিদের হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি শহীদ ও দেড় হাজার আহত হয়। ওই গণহত্যার পরও ফিলিস্তিনিরা তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। গত এক সপ্তাহ ধরেই গাজায় বিক্ষোভ চলছে। তবে আজকের বিক্ষোভে মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। 

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, আজ গাজায় বিক্ষোভ মিছিলে ৫০ হাজারের মতো মানুষ অংশ নিতে পারে। বিক্ষোভকারীদের ঘায়েল করতে সীমান্তে এখনও স্নাইপারদের মোতায়েন রেখেছে। 

এ বছর ভূমি দিবসকে উপলক্ষ্য করে ফিলিস্তিনিরা নতুন আন্দোলন শুরু করেছে। প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি নতুন করে দখলের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপরই ফিলিস্তিনিরা ওই দিনটিকে ভূমি দিবস হিসেবে নামকরণ করে। # 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬