মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা শহরে গণকবর আবিষ্কার
https://parstoday.ir/bn/news/west_asia-i56154-মার্কিন_সমর্থিত_সন্ত্রাসীদের_নিয়ন্ত্রণে_থাকা_শহরে_গণকবর_আবিষ্কার
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরের একটি গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাকা শহরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ রাজধানী হিসেবে ঘোষণা করেছিল এবং এই গোষ্ঠীর প্রতি আমেরিকার সমর্থন রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০১৮ ০৯:৩৯ Asia/Dhaka
  • এই ফুটবল মাঠেই পাওয়া গেছে গণকবর
    এই ফুটবল মাঠেই পাওয়া গেছে গণকবর

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরের একটি গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাকা শহরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ রাজধানী হিসেবে ঘোষণা করেছিল এবং এই গোষ্ঠীর প্রতি আমেরিকার সমর্থন রয়েছে।

রাকার সিভিল কাউন্সিল গতকাল (শনিবার) জানিয়েছে, শহরের একটি হাসপাতালের কাছে অবস্থিত ফুটবল মাঠে এ গণকবরের সন্ধান পাওয়া গেছে। বলা হচ্ছে- গণকবরে বেসামরিক ও দায়েশ সন্ত্রাসীদের দেহ রয়েছে। সিভিল কাউন্সিলের কর্মকর্তা আবদুল্লাহ আল-ইরিআনে বলেন, ঠিকমতো গণকবরটি খুঁড়লে সেখান থেকে ২০০’র বেশি মৃতদেহ উদ্ধার হতে পারে।

দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো

তিনি বলেন, সম্ভবত দ্রুত মৃতদেহগুলোকে লুকানোর জন্য সন্ত্রাসীরা এই জায়গাকে বেছে নিয়েছিল এবং হাসপাতালকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। রাকা থেকে গত বছর সিরিয়া ও তার মিত্ররা প্রায় দায়েশকে পরাজিত করে ফেলেছিল কিন্তু তখন মার্কিন বিমানের ছত্রচ্ছায়ায় এসব সন্ত্রাসী রাকা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায় এবং মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা রাকা শহরের নিয়ন্ত্রণ নেয়।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল ভূখণ্ড দখল করে নেয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। দীর্ঘদিন ধরে আমেরিকা ও তার মিত্ররা এই গোষ্ঠীকে নির্মূলের জন্য বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও আজ পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি লাভ করতে পারে নি। মার্কিন হামলায় এ পর্যন্ত দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও বের হয় নি। অন্যদিকে, ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে আমেরিকা যেসব হামলা চালিয়েছে বলে দাবি করে সেসব হামলায় বেসামরিক লোকজন মারা যাওয়ার প্রমাণিত তথ্য রয়েছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২