‘ইয়েমেন যুদ্ধে সৌদিকে সাহায্য করছে মার্কিন কমান্ডোরা’
https://parstoday.ir/bn/news/west_asia-i56732-ইয়েমেন_যুদ্ধে_সৌদিকে_সাহায্য_করছে_মার্কিন_কমান্ডোরা’
ইয়েমেন যুদ্ধে আগ্রাসী সৌদি আরবকে সাহায্য করছে মার্কিন কমান্ডো সেনারা। এ খবর দিয়েছে আমেরিকার বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০১৮ ০৮:০২ Asia/Dhaka
  • আমেরিকার গ্রিন বেরেট নামে স্পেশাল ফোর্সের কমান্ডোরা
    আমেরিকার গ্রিন বেরেট নামে স্পেশাল ফোর্সের কমান্ডোরা

ইয়েমেন যুদ্ধে আগ্রাসী সৌদি আরবকে সাহায্য করছে মার্কিন কমান্ডো সেনারা। এ খবর দিয়েছে আমেরিকার বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’।

পত্রিকাটি এক রিপোর্টে বলেছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আমেরিকার গ্রিন বেরেট নামে স্পেশাল ফোর্সের অন্তত এক ডজন কমান্ডো মোতায়েন করা হয়েছে। গত ডিসেম্বর মাসে এসব সেনা মোতায়েন করা হয়।

নিউ ইয়র্ক টাইমসের এ রিপোর্টের মাধ্যমে পরিষ্কার হলো যে, ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে চলমান আগ্রাসনে সৌদি আরবকে শুধু অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েই ক্ষান্ত হয় নি আমেরিকা বরং সরাসরি সেনা দিয়ে এ যুদ্ধে আমেরিকা নিজেই জড়িয়ে পড়েছে।  

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র

রিপোর্ট বলছে, মার্কিন গোয়েন্দারা ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান শণাক্ত এবং সেগুলোকে ধ্বংস করার জন্য সৌদি সেনাদেরকে সাহায্য করছে। তবে এসব সেনা সৌদি সীমান্ত পার হয়ে ইয়েমেনের ভেতরে ঢোকে নি বলে জানিয়েছে পত্রিকাটি।

আমেরিকা ও ইউরোপের অন্তত ছয়জন কর্মকর্তার বরাত দিয়ে রিপোর্টে আরো বলা হয়েছে, মার্কিন সেনারা সৌদি স্থলবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। এসব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা ইয়েমেনের হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র শণাক্ত করার জন্য গোয়েন্দা বিমান ব্যবহার করছে যা ইলেক্ট্রেনিক সিগন্যালের মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণের স্থান শণাক্ত করতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪