সিরিয়ায় ইসরাইলি হামলার প্রতি সমর্থন দিয়েছে বাহরাইন
https://parstoday.ir/bn/news/west_asia-i57148-সিরিয়ায়_ইসরাইলি_হামলার_প্রতি_সমর্থন_দিয়েছে_বাহরাইন
সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে বাহরাইন। সিরিয়া যখন উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে তাদেরকে নির্মূলের পথে রয়েছে তখন সিরিয়ার ওপর কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরাইল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০১৮ ১৬:১২ Asia/Dhaka
  • বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা
    বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা

সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে বাহরাইন। সিরিয়া যখন উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে তাদেরকে নির্মূলের পথে রয়েছে তখন সিরিয়ার ওপর কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরাইল।

নজিরবিহীন এই সমর্থন জানিয়ে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা গতকাল এক টুইটার বার্তায় বলেছেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। ইসরাইল গতকাল সিরিয়ার অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে হামলা করে।

ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়া

তেল আবিব দাবি করেছে, সিরিয়ার ভেতর থেকে অধিকৃত গোলান মালভূমির ইসরাইলি অবস্থানে ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীও তেল আবিবের সুরে সুর মিলিয়ে সেই একই কথা বলেছেন।

ইসরাইল দাবি করেছে, সিরিয়ার ভেতর থেকে গোলানের সেনা অবস্থানে ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং এ হামলার জন্য তেল আবিব ইরানকে দায়ী করেছে। তবে ইহুদিবাদী ‌ইসরাইলের এ ধরনের কোনো অভিযোগের জবাব দেয় না ইরান। তেহরান মনে করে ইসরাইলের এ ধরনের অভিযোগের কোনো গুরুত্বই নেই।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১