সংকটের মূল কারণ সৌদি, ইসরাইল ও আমেরিকা: সিআইএ'র সাবেক কর্মকর্তা
-
ফিলিপ গিরাল্ডি
সংকটের মূল কারণ সৌদি, ইসরাইল ও আমেরিকা: সিআইএর সাবেক কর্মকর্তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও মানবিক সংকটের মূল কারণ হলো সৌদি আরব, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা। আজ শনিবার একথা বলেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএর সাবেক কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম স্পেশালিস্ট ফিলিপ গিরাল্ডি।
ইরানের পবিত্র মাশহাদ শহরে অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে গিরাল্ডি আরো বলেন, ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাস শহরে সরিয়ে নেয়া একথা ইঙ্গিত দেয় যে, আমেরিকা শান্তি চায় না এবং মার্কিন সব গণমাধ্যম ইহুদিবাদী সরকারকে সমর্থন দিচ্ছে।
ফিলিস্তিনি ইস্যু আরো গুরুত্ব সহকারে দেখা উচিত বলেও সিআইএ’র সাবেক এ কর্মকর্তা মন্তব্য করেন। তিনি বলেন, ইসরাইল ত্যাগ-তিতীক্ষা করছে বলে যে দাবি করে তা পুরোপুরি ভুল; কারণ তারাই মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ।
গিরাল্ডি মনে করেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার প্রত্যাহার করে নেয়ার ঘটনা এই ইঙ্গিত দেয় যে, বিশ্বের সঙ্গে দেশটির সম্পর্ক ভালো না এবং তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২