সৌদি ফয়সাল সেনাঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
-
ক্ষুদ্রপাল্লার বদর-১ ক্ষেপণাস্ত্র
ইয়েমেনের সেনাবাহিনী আজ(মঙ্গলবার) সৌদি আরবের সেনা ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় দেশটির সেনাবাহিনী এ হামলা চালায়। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন জিজানের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দেশটির আরবিভাষী আল-মাশিরাহ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, সৌদি ফয়সাল সামরিক ঘাঁটিতে হামলায় ক্ষুদ্রপাল্লার বদর-১ ক্ষেপণাস্ত্র ব্যবহর করা হয়েছে। হামলা আজ বিকালের দিকে চালানো হয়েছে।
সৌদি সমর্থিত ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির প্রতি অনুগত সেনাদের ওপর আনসারুল্লাহ বাহিনী এবং ইয়েমেনের সেনারা ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর বদর-১'এর হামলা করা হয়। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আজ-জাওফে মানসুর হাদির প্রতি অনুগত সেনাদের সমাবেশে জেলজেল-২ নামের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার এ হামলা চালানো হয়েছিল।
পার্সটুডে/মূসা রেজা/১৫