সৌদির ভাড়াটে সেনা অবস্থানে আরো ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i57444-সৌদির_ভাড়াটে_সেনা_অবস্থানে_আরো_ক্ষেপণাস্ত্র_হামলা
ইয়েমেনে সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশে সৌদি আরবের ভাড়াটে বাহিনীর অবস্থানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৮ ১৪:২১ Asia/Dhaka
  • সৌদির  ভাড়াটে সেনা অবস্থানে আরো ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনে সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশে সৌদি আরবের ভাড়াটে বাহিনীর অবস্থানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।

ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, আজ বৃহস্পতিবার সকালে ইয়েমেনি বাহিনী লাহিজ প্রদেশে সাবেক মার্কিন বিশেষ বাহিনীর ব্যবহৃত আনাদ বিমান ঘাঁটিতে স্বল্প পাল্লার বাদর্-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সংবাদ মাধ্যমটি কোনো কিছু জানাতে পারেনি। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বিবৃতি আসে নি।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের কিং ফয়সাল সামরিক ঘাঁটিতে গতকাল (মঙ্গলবার) বিকেলে বাদ্‌র-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। অত্যন্ত নিখুঁতভাবে ক্ষোপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছিল।

ইয়েমেনের আল-জাওয়াফ প্রদেশের আল-কাইল এলাকায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের একটি সমাবেশে স্বল্প পাল্লার জিলজাল-২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে জিজান প্রদেশের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭