‘গুলেনকে ফেরত দিন নইলে মার্কিন ঘাঁটি বন্ধ করে দেব’
https://parstoday.ir/bn/news/west_asia-i57454-গুলেনকে_ফেরত_দিন_নইলে_মার্কিন_ঘাঁটি_বন্ধ_করে_দেব’
তুরস্কের আসন্ন নির্বাচনে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপি’র প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৮ ১৬:৪৪ Asia/Dhaka
  • মুহাররেম ইনসে
    মুহাররেম ইনসে

তুরস্কের আসন্ন নির্বাচনে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপি’র প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, আমেরিকায় নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনকে যদি ওয়াশিংটন আগামী ক্রিসমাসের আগে ফেরত না দেয় তাহলে ইনজারলিক বিমানঘাঁটি বন্ধ করে দেয়া হবে। মুহাররেম ইনসে তুরস্কের ফক্স টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন। তিনি বলেন, ওয়াশিংটনকে অবশ্যই গুলেনের বহিষ্কারের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তুরস্কের ইনজারলিক ঘাঁটি

তুরস্কের ইনজারলিক ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি। তুর্কি সরকার ও বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে, ২০১৬ সালের জুলাই মাসে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানে গুলেন হচ্ছেন মূল পরিকল্পনাকারী। তবে গুলেন সে অভিযোগ সবসময় নাকচ করে আসছেন।  

আমেরিকাকে উদ্দেশ করে ইনসে আরো বলেন, “যদি আপনারা গুলেনকে ফেরত না দেন তাহলে আমরা ইনজারলিক ঘাঁটি বন্ধ করে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে মার্কিন সেনা ফেরত পাঠাব যাতে তারা দেশে গিয়ে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারে।”#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭